• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

আন্তর্জাতিক ডেক্স / ৮৩ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তারা এটিকে ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে।

ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে। ভুক্তভোগী ওই যুবকের নাম সাকিব খান। তিনি ওই কেন্দ্রের একজন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ওই কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সঞ্জিব কুমার বলেন, গত ৩১ মার্চ ঈদের দিন নামাজের পর সাকিব ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং এর ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আপলোড করেন।

তিনি বলেন, ছবিটি ভাইরাল হলে তা বিদ্যুৎ বিভাগের নজরে আসে এবং এই পতাকা ওড়ানোকে তারা ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেন। এরপর যে ঠিকাদার কোম্পানির মাধ্যমে সাকিবকে কাজে নেয়া হয়েছিল তাদের অপসারণের চিঠি দেয়া হয়।

অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা