• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের নাটক ‘তোমাদের গল্প’

Reporter Name / ৩৯৬ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে ‘তোমাদের গল্প’। এই নাটকে গল্পে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার কথা বলা হয়েছে।

সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদের দিন বিকেল ৪টায় এসেছে ‘তোমাদের গল্প’। চার দিনে নাটকটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী।

নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। দেশ-বিদেশের অসংখ্য দর্শক ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন।

  1. নাটকটিতে ব্যবহৃত গান ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানটির কথা লিখেছেন জনি হক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা