• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

আশাশুনিতে রিংবাঁধ নির্মাণ কাজে সেনাবাহিনীর পরিদর্শন ও ত্রাণ বিতরণ

খুলনাভিশন ডেক্স / ৭৭ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। সোমবার (৭এপ্রিল) দুপুরে বেড়িবাঁধ ভাঙনের ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কমান্ডার ১০৫ পদাতিক ব্রিগেড, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ , পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পাউবো খুলনা অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম, পাউবো ডিজাইন সার্কেল-৮ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফ আহম্মেদ, সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সেকশন অফিসার আলমগীর কবির প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে ভাঙনকবলিত এলাকায় বাঁধ মেরামতের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পরবর্তীতে জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি দুর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, গত সোমবার (৩১ মার্চ) সকাল পৌনে ৯ টার দিকে পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার পাশ থেকে প্রায় দেড়’শ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে সেনাসদস্যগণ ভাঙন কবলিত এলাকায় বিকল্প রিংবাঁধ নির্মাণে সহায়তা করে আসছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা