• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

নড়াইলে চেতনানাশক স্প্রে ছিটিয়ে স্বর্ণালংকার লুট

খুলনাভিশন ডেক্স / ৫৭ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
নড়াইলে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের তিন জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার শেখহাটি বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী মারফত জানা যায়, সদর উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের বাড়িতে শনিবার গভীর রাতে অজ্ঞানপার্টির সদস্যরা ঘরের জালানা দিয়ে তাদের শয়ন কক্ষে চেতনানাশক ওষুধ স্প্রে করে ঘরে থাকা নগদ অর্থ, ২ ভরি ওজনের সোনার গহনা, কাঁপড়, ফ্যান, ৩টি মোবাইল ফোন ও টেলিভিশনসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরদিন সকালে তৌহিদুলের মোটরসাইকেলের ভাড়া-চালক বাড়িতে এসে তাদের ডেকে কোন সাড়াশব্দ না পেলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে সবার ডাকাডাকির এক পর্যায়ে তারা সজাগ হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থা খারাপ থাকায় স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে তৌহিদুল. তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনিসুর রহমান সোহাগ বলেন, তাদের তিনজনের একই লক্ষণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের ওপর চেতনানাশক স্প্রে করা হয়েছে। তিনজনই হাসপাতালে ভর্তি আছেন। তারা এখন শংকামুক্ত আছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা