• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

অডিও ফাঁসের ঘটনায় যুবদল নেতা সাগরের জিডি

খুলনাভিশন ডেক্স / ৯০ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

এক ব্যবসায়ীর সঙ্গে অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত ফাঁস হওয়া অডিও ক্লিপের বিষয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হুদা সাগর। জিডিতে ‘কথোপকথনটি এডিট করে’ প্রচারের মাধ্যমে তার সম্মান ক্ষুন্ন করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, রাসেল মিয়া (মেলা রাসেল) গতবছর আগস্ট মাসে আমার নিকট থেকে ধার হিসাবে ৪ লাখ টাকা গ্রহণ করে। প্রতিমাসে পিকচার প্যালেস মার্কেটের আদায় করা ভাড়া থেকে আমাকে ৫০ হাজার টাকা করে আমাকে পরিশোধ করার কথা ছিল। কিন্তু সে আমাকে কোনো টাকা পরিশোধ না করে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে আমার জরুরী টাকার প্রয়োজন হওয়ায় আমি গত ১৩ মার্চ সন্ধ্যায় পাওনা টাকা চেয়ে রাসেল মিয়াকে ফোন দেই। আমার সেই ফোন রেকর্ড বিকৃতভাবে প্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।’

রাসেল মিয়াও ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘সম্প্রতি নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ীভাবে নির্মিত পিকচার প্যালেস সুপার মার্কেটের দোকান ঘরগুলোর দেনা-পাওনার বিষয় নিয়ে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সাথে আমার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে তার পূর্বের পাওনা পরিশোধ সংক্রান্ত আমাদের কিছু কথোপকথন এডিট করে তার সাথে ছবি সংযুক্ত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমার অজান্তেই করা হয়েছে। সেখানে চাঁদাবাজির কোন কথা ছিল না। এবং ওই কথোপকথনে কিংবা এর আগে-পরে কখনোই সে আমার কাছে কোন চাঁদা দাবি করেনি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা