• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

নড়াইলে ভাই হত্যা মামলা, স্বাক্ষীর বাড়ি ভাঙচুর

খুলনাভিশন ডেক্স / ৭২ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরান শেখ ও জিয়ারুল শেখ নামে দু’ভাই হত্যার ঘটনায় মামলার পর বাদী পক্ষের সাক্ষী আরিফ হোসেনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার বেলা ২টার দিকে সরেজমিনে আরিফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, এক তলা বিশিষ্ট বাড়ির দেয়ালগুলো ভাঙা; জানালার গ্রিল, দরজাসহ ঘরের মধ্যে থাকা টিভি, ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙাচুরা অংশ পড়ে আছে। বাদ যায়নি ঘরের ভেতর ও বাইরের টয়লেটও। এছাড়া পাশের একটি ছোট ঘরেও ভাঙচুর চালানো হয়।

ভুক্তভোগী আরিফ হোসেন অভিযোগ করে বলেন, চর-মল্লিকপুর গ্রামের দুই ভাই হত্যা মামলায় আমি এক নম্বর সাক্ষী। বিভিন্ন সময়ে আসামিরা ও তাদের পক্ষের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার আমার বাড়িতে এসে আমার বাবা মোশাররফ হোসেনকে হত্যা মামলার আসামিরা বলে – ‘কাকা তুমি টাকা দিলে না, তুমার বাড়ির কিছু থাকবেনানে।’ এরপর শুক্রবার আসামি পক্ষের লোকজন আমার ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব।

এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা