• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা হামলা

খুলনা ভিশন ডেক্স। / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারকে (৫২) লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে তা তাঁর গায়ে লাগেনি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ফুলতলার খুলনা-যশোর মহাসড়কের সুপার ব্রিকসের সামনে ওই ঘটনা ঘটে।

ঘটনার পর খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯ টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আবুল বাশার মোটরসাইকেলে করে ফুলতলা বাজার থেকে বেজেরডাঙ্গায় নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সুপার ব্রিকসের সামনে তাঁকে লক্ষ্য করে হাত বোমা ছাড়া হয়। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। ওই ঘটনায় স্থানীয়রা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করে রেখেছিলেন, সাড়ে নয়টার দিকে তা প্রত্যাহার করে নিয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি। বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা তারই অংশ। অবিলম্বে বোম হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা