• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

কালীগঞ্জে বেদে পল্লীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন

খুলনা ভীষণ ডেক্স / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জেরে লোহার আঘাত করে আবু তালেব (২৫) নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ আরেক যুবক। বুধবার (০২ এপ্রিল) দিবাগত রাত ৩টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে কাশীপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে খোজ করতে থাকে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার রড দিয়ে বুকে আঘাত করে। সে সময় আবু তালেবের শ্বশুর ছবেদ আলী বাধা দিতে গেলে তাকে আঘাত করে রুবেল। পরে প্রতিবেশিরা আবু তালেব ও তার শ্বশুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর আটক হয়েছে অভিযুক্ত রুবেল হোসেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আমরা আটক করেছি। সে এখন থানা হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা