• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে: বকুল

খুলনাভিশন ডেক / ৮৪ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
বিএনপি জাতীয নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় ঘটিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সর্মথন করবো না।

বুধবার (২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল আরো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। বিএনপির ঐক্যবিনষ্ট করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। সকলকে ওই ষড়যন্ত্রকারীদের ব্যাপরে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে অবশ্যই তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সবার আগে বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন করীব, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুলসহ বিভিন্ন ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ কনসার্ট সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিলো।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল গত তিনদিন ব্যস্ত সময় পার করেছেন। স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদেও খাদ্য সামগ্রী, নতুন কাপড় ও নগদ টাকা বিতরণ করেছেন। এসময় মহানগর বিএনপি, খালিশপুর দৌলতপুর খানজাহান আলী থানার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে এড. শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে খুলনা সার্কিচ হাউস ময়দানের ঈদগাহে। পরে তিনি উপস্থিত নেতাকর্মী, সুশীল সমাজের সাথে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন দুপুরে তাদেরনিজ নিজ বাসভনে দলীয় নেতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা