• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

ঈদের ছুটিতে সুন্দরন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল

খুলনাভিশন ডেক্স / ৭৭ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

ঈদের ছুটিতে সুন্দরবনের সৌন্দার্য উপভোগ করে ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদুত, কুটনৈতিক দলের সদস্য ও তার পরিবারসহ প্রায় ২০ সদস্যের প্রতিনিধি দল। এবারের ঈদের লম্বা ছুটিতে সুন্দরবনে এমনেই পর্যটকদের ঢল, তার মধ্যে সুন্দর এই সময়টা মনোরম পরিবেশে কাটানোর জন্য বনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ঘুরে গেলেন রাষ্ট্রদুত মি: এ্যালেকজন্ডার খোজিনসহ তার সফর সঙ্গিরা। ১ ও ২ এপ্রিল বনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা। সঙ্গে ছিলেন প্রশাসনের কর্মকর্তাগন।

জানা গেছে, ঈদের দিন থেকে শুরু করে শুধু বনের করমজল পর্যটন স্পটই নয়, সুন্দরবনের ৬টি স্থানই দেশ-বিদেশী পর্যটকে রয়েছে কানায় কানায় ভর্তি। ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু করমজলেই প্রায় ১০ হাজারের বেশী পর্যটকের আগমন ঘটেছে।

দেশের যে কোনো জায়গা থেকে সবচেয়ে কাছের ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হচ্ছে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট।আর এখানেই সবচেয়ে বেশি আগ্রহ ভ্রমণপিপাসুদের। করমজল ছাড়াও বনের হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী, দুবলা ও আন্ধারমানিকসহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের।

করমজলর রয়েছে মায়াবি হরিণ, কুমির, বানর, কচ্ছপ সহ নানা প্রকারের বন্যপ্রানী। বনের গহিনে এ প্রানীদের ডাক শুনলে মন ভরে যায় দর্শনার্থীদের। তাই সুন্দরবনে সৌন্দর্য আর বন্যপ্রানীর ডাক শোনার জন্য সরকারী সফরে করমজলে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদুত এইচ হ মি: এ্যালেকজান্ডার খোজিন, সফর সঙ্গী দুতাবাসের কুটনৈতিক দলের ১২ জন সদস্য ও রাষ্ট্রদুতের পরিবারবর্গসহ ২০ সদস্যের প্রতিনিধি দল। তারা ১ ও ২ এপ্রিল সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। বিশেষ করে করমজলে মায়াবি হরিন, কুমির বানরসহ বিভিন্ন বন্য প্রানী দেখে মুগ্ধ হয় রাষ্ট্রদুত ও তার সফর সঙ্গীরা।

বনের দুরের সৌন্দার্য দেখার জন্য টাওয়ারের ওপর থেকে ছাতার মতো বিস্তৃত বনের বিভিন্ন গাছপালা, তার মনমুগ্ধকর পরিবেশ ঘুরে ঘুরে দেখেন তারা।

পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, এবারের ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটক আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি। তার মধ্যে রাশিয়ান রাষ্ট্রদুতসহ বেশ কয়েকজন বিদেশী অতিথি এসেছে সুন্দরবনের করমজলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছুটির দিনেও বিদেশী পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা। টানা ৯ দিনের ছুটি ও বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় পর্যটক আসা বেড়েছে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা