• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

রূপসায়‌ আরও দুই স্থানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ১

খুলনাভিশন ডেক্স / ৭৯ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

খুলনার পূর্ব রূপসার পৃথক দু’টি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পেলে অপরজন গুলিবিদ্ধ হয়েছে। আক্রান্ত দু’জনই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব রূপসার বাগমারা এলাকার বাসিন্দা রুবেলকে হত্যার উদ্দেশ্যে বাগমারা বাসস্টান্ড সংলগ্ন ব্যাংকের মোড়ে আক্রমণ করে সন্ত্রাসীরা। মাগরিবের নামাজের সময় হওয়ায় রুবেল ঘটনাক্রমে সন্ত্রাসী হামলার হাত থেকে বেঁচে যায়। ওই সময়ে মুসল্লিদের উপস্থিতি বেশী হওয়ায় সন্ত্রাসীরা পিস্তল বের করেও তাকে হত্যা করার জন্য গুলি করতে পারেনি। উপস্থিত জনতা বেশি থাকার কারণে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পলিয়ে যায়। রুবেল ওই এলাকার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।

অপরদিকে এ মিশন ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা রামনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল হক রবিকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার বাম হাতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনি আরও বলেন, মাদক ব্যবসা এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ওই এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৫ মাস আগে আহত মাদক ব্যবসায়ী পারভেজকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। কিন্তু চিকিৎসা নেওয়ার পর পারভেজ বেঁচে যায়। আহত রবি ওই এলাকার চিহ্নিত দুর্বৃত্ত বিকুল গ্রুপের সদস্য।

এ দু’টি ঘটনায় থানায় আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি আরও জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা