• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

নামাজের আগেই ভারতে বিস্ফোরক নিয়ে মসজিদে হামলা

খুলনাভিশন ডেক্স। / ১২৫ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগেই ভারতের মহারাষ্ট্রের বীড জেলায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই বীডের গেওরাই তালুকের বাসিন্দা। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জিলেটিন স্টিক ব্যবহার করে হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, ছক কষেই হামলা চালানো হয়েছে। জানা গেছে, এক যুবক প্রথমে মসজিদের ভিতরে প্রবেশ করে জিলেটিন স্টিক রেখে যায়। পরে সেই জিলেটিন স্টিকে বিস্ফোরণ ঘটানো হয়।

বিষয়টি স্থানীয় গ্রাম প্রধানের নজরে আসতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ভোর রাতেই তিনি পুলিশকে খবর দেন। বীডের পুলিশ সুপার নভনীত কানওয়াত নিজে ঘটনাস্থলে যান।

এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে ওই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই বিস্ফোরণের ফলে মসজিদের ভিতরের মেঝের বেশ কিছুটা অংশ ফেটে গেছে। ফাটল ধরেছে মসজিদের মূলে কাঠামোতেও।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরই একজন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হওয়ার বিষয়টি পুলিশের নজরে আসতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা