• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত, আহত ১০

খুলনা ভিশন ডেক্স / ৭৪ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিউজ ডেক্স
নড়াইলের লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আকবার শেখ (৬৭) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকবার শেখ উপজেলার লাহুড়িয়া গ্রামের মেকরেত শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার বিকেলে দু’পক্ষ দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সড়কী নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে মনিরুল গ্রুপের আকবর শেখ নামে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান,দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা