• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

নগরীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

খুলনাভিশন ডেক্স। / ৬৮ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বিদেশী পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ মো: রুবেল খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশ। রোববার রাত ১১ টার দিকে তাকে খুলনা সদর থানাধীন জাহিদুর রহমান সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মো: হান্নান খানের ছেলে। রাতে তার বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, খুলনা সদর থানাধীন নিরালা ফাঁড়ির পুলিশ জাহিদুর রহমান সড়কে চেকপোষ্টে নিয়মিত ডিউটি করছিলেন। রাত ১১ টার দিকে মো: রুবেল খান পুলিশ দেখে অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়। তার এ আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময়ে পুলিশ তার দেহ তল্লাশি করে এবং তার কোমর থেকে ইউএসএ’র তৈরি একটি রিভলবার, ৫ রাউন্ড তাজা ও একটি গুলির খোসা উদ্ধার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার বন্ধু আব্দুলার কাছে এসেছে। তাকে না পেয়ে সে রাস্তায় ঘুরছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা