• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে ফুফু-ভাতিজি নিহত, বাসে আগুন

খুলনাভিশন ডেক্স / ৭৬ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

গাজীপুরের শিববাড়ি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। আহত হন সিএনজি চালক ও আরও ৩ যাত্রী। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

সোমবার (৩১ মার্চ) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস সিএনজিটিকে চাপা দেয়। এসময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুফু ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা