• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ দিনে ৩৫ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১১৫ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সাতক্ষীরা থেকে শেখ ফারুক
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ৯ দিনে ৩৫ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গত ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া, সুলতানপুর বিওপি ও বাকাল চেকপোস্ট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে গত ২০ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত পৃথক চোরাচালানী বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করে ২ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ২২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চকলেট, ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় পলিব্যাগ, ১৪ হাজার ৮২০ টাকার ইমিটেশনের গহনা এবং ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় কেসিনো গেমস গুটি ও ৪ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় রেণু পোনাসহ অন্যান্য মালামাল আটক করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এ ভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা