• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৬৪ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বৃহস্পতিবার দুপুরে মহানগরীর ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এলাকার মশক নিয়ন্ত্রণ ও ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। উলে­খ্য, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে নগর জুড়ে একযোগে ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে।
পরিদর্শনকালে কেসিসি প্রশাসক মশার বংশ বিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে আবর্জনা না ফেলে কেসিসি’র চলমান ক্রাশ প্রোগ্রামে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহŸান জানান।

পরিদর্শনকালে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ও মোঃ অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন ও মোঃ আলমগীর কবির বিশ^াস, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুরশিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন, মুহসীন মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ সাইফুল­াহ, ছাত্র প্রতিনিধি মোঃ রিপন শেখ ও মোঃ গালীব, সাংবাদিক মোঃ আশিকুর রহমান, বেসরকারি সংস্থা ব্রীক-এর প্রতিনিধি মোঃ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা