আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তামিমের সুস্থতা কামনায় খুলনায় নারী ক্রিকেটারদের দোয়া
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতার কামনায় খুলনায় নারী ক্রিকেটাররা দোয়া ও ইফতারের আয়োজন করে।
মঙ্গলবার (২৫ মার্চ) খুলনা ওমেনস ক্রিকেট একাডেমির উদ্যোগে নগরীর খালিশপুর মুজগুন্নী এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদ, নারী ক্রিকেটার আয়েশা রহমান শুকতারা, তাহিন তাহেরা শম্পা, ফাতেমা শরিফা, কিওরেটর নাজমূল ও কোচ ইমতিয়াজ হোসেন পিলু।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.