• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

নগরীতে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৮২ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত যুবক খুলনা সদর থানাধীন মুক্তা কমিশনার কার্লভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

স্থানীরা জানায়, ইফতারীর পর পর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ৬/৭ মোটরসাইকেলে কয়েকজন যুবক তাকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। যাওয়ার আগ মুহুর্তে তাকে হত্যার উদ্দেশ্যে পর পর দু’টি গুলি নিক্ষেপ করে। তাদের দু’টি গুলি কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা বিষয়টি আচ করে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতাহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন যায়। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাম পায়ের তিনটি স্থানে, ডান হাতের কব্জিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে। ডান ও বাম পায়ের উরুতে দু’টি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত কামাল মাদক মামলার আসামি। তার বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ রয়েছে। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা