• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বিএনপি নেতা পিয়ারু ও জিয়া দল থেকে বহিস্কার : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগীর অর্ন্তগত সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য মাহবুব হাসান পিয়ারু ও ২৬নং ওয়ার্ড বিএনপির সদস্য কে এম জিয়াউস সাদাতকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহবায়ক, মাসুদ পারভেজ বাবু ও বদরুল আনাম খানকে সদস্য করে ৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহানগর বিএনপি।

রবিবার (২৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রের বরাত দিয়ে মিডিয়া সেল জানিয়েছে, তদন্ত কমিটিকে আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

বিএনপি নেতা রনু’র পিতার মৃত্যুতে শোক: সোনাডাঙ্গা থানার অন্তর্গত ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রনুর পিতা সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন (৯৮) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি।

রবিবার (২৩ মার্চ) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।

অনুরুপ বিবৃতি দিয়েছেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা