• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ –

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে দুই দিনে ৫ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার ও শনিবার সাতক্ষীরার ভোমরা, গাজিপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, কালিয়ানি, তলুইগাছা, মাদরা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লেখিত বিওপির বিজিবি সদস্যরা দুই দিনে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০০ পিচ ভারতীয় অনাগ্রা ট্যাবলেট, শাড়ি, বোরকা ও ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল আটক করে। আটক মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮৪ হাজার ২৫০ টাাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা