• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ছিনতাই শেষে পালাতে বুড়িগঙ্গায় ঝাঁপ ৩ জনের, গণপিটুনিতে একজনের মৃত্যু

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় চাকবাজার এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২ ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েকজন ছিনতাইকারী। ঘটনাটি স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে গেলেও ৩ ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। এসময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে স্থানীয়রা তাদের মধ্যে দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এসময় আরেকজন পালিয়ে যায়।

এসআই সোয়াইব হাসান জানান, গণপিটুনির শিকার দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ পিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে তাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। তার অবস্থাও গুরুতর।

তিনি জানান, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা