• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনার মুখোমুখি উরুগুয়ে

Reporter Name / ৭০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে উরুগুয়ের আতিথ্য নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (২২ মার্চ) মন্টিভিডিও সেন্টেনারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে দু’দল।

তবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ের আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক লিওনেল মেসিসহ একাধিক ফুটবলার। চোটের কারণে আকাশি-নীল শিবিরে পাওয়া যাবে না পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। তবে চোটকে অজুহাত হিসেবে দেখতে চাননা কোচ লিওনেল স্কালোনি। কোনো প্রকার অভিযোগ ছাড়াই ম্যাচে জয় চান তিনি।

স্কালোনি বলেন, দলে বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েছে। যাদের কয়েকজনকে হারানোর শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই ঘটেছে। এখন যারা দলের সঙ্গে আছে, তাদেরকে নিয়েই ভাবতে হবে। এটা তাদের জন্যও একটা সুযোগ। আমাদের সেরাটা দিতে হবে এবং কোনো অভিযোগ ছাড়াই ম্যাচ খেলতে হবে।

এদিকে, মেসির ইনজুরিতে দলে ১০ নম্বর জার্সি কে গায়ে চড়াবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। আর্জেন্টিনা ও ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এবার আনহেল কোরেয়ার গায়ে উঠতে পারে ১০ নম্বর জার্সি। যদিও মেসির অনুপস্থিতিতে কেউ ১০ নম্বর জার্সি পরেননি, এমন দৃষ্টান্তও রয়েছে। তাই কোরেয়া-ই ১০ নম্বর জার্সি পরে খেলবেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বাছাইপর্বে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে আলবিসেলেস্তারা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। বিপরীতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উরুগুয়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা