• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

আইপিএল: শাহরুখ-সালমানসহ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

Reporter Name / ১৭৭ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আর মাত্র দু’দিনের অপেক্ষা। মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। স্বাগতিক দলের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, ম্যাচের আগে অনুষ্ঠিত হবে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় তারকা অভিনেতা, খেলোয়াড়সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।

বলিউড কিং শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের

অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন- ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও।

লিগ কর্তৃপক্ষ আগেই জানিয়েছ, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।

উল্লেখ্য, ৬৫ দিনব্যাপী এই আসরের মেগা ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের অষ্টাদশতম আসর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা