আজ
|| ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৫
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) ফারুখ মোল্লা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় দৃর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। আহত ওই মেম্বারকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফারুখ ফুলতলা উপজেলার পয়গ্রামের জনৈক হাসেন মোল্লার ছেলে।
ফুলতলা থানার ওসি তদন্ত মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা খবর জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় রাস্তার একপাশে পড়ে থাকতে দেখি। পরে ফারুখ মোল্লাকে একটি ভ্যানে করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে আঘাত করেছে। আহত ফারুখ মোল্লা চরমপন্থি দলের সদস্য। পুলিশের তালিকায় তার নাম রয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.