• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বটিয়াঘাটায় ৮ অনলাইন ক্যাসিনো জুয়াড়ী আটক,৩ মাসের কারাদন্ড

অরুপ জোদ্দার, স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

অরুপ জোদ্দার, স্টাফ রিপোর্টার:

 

বটিয়াঘাটায় যৌথ বাহীনির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী। জানা যায় মঙ্গলবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে যৌথ বাহীনির অভিযানে তাদের কে আটক করা হয়।যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শরীফ শাওন।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকৃত আসামীদের কে ৩ মাসের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।আসামিরা হলেন,সাকিব শেখ(২৩),সাকিব শেখ (২৫),অমিত হাসান(২৫),এ ডি রফিকুল ইসলাম (২৫),আলামিন (৩৮),রিয়াজ সরদার (২৪),রাব্বি শেখ (২৩),রাজু শেখ (৩০) বুধবার বিকেলে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।এদিকে এলাকাবাসী জানায় ধরা পড়েছে চুনো পুটি,কিন্তু এদের গডফাদার হিসেবে পরিচিত ফুলবাড়ী ও বালিয়াডাঙ্গার ৩/৪ জন মাষ্টার মাইন্ড,যারা রয়েছে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে, যাদের ৩ বছর আগেও পকেট খরচের পয়শা থাকতোনা এখন তারা শহরে ও গ্রামের বিভিন্ন জায়গায় বিলাশ বহুল গাড়ী, বাড়ীর মালিক বনেগেছে,নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক সাধারণ মানুষ বলেন এলাকায় এই ক্যাসিনো এসে গ্রামে চুরি ছিনতাই,বেড়েছে।এ সমস্ত উঠতি বয়সি ছেলেরা এই মোবাইল জুয়ায় আশক্ত হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে।অন্য দিকে গডফাদাররা প্রতিনিয়ত আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে কোটিপোতি বনে যাচ্ছে। অনতিবিলম্বে গডফাদার দের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে এলাকা থেকে মোবাইল জুয়া (ক্যাসিনো)নির্মুল করার জোর দাবী উঠেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা