• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

চিতলমারীতে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবক আটক

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে। এ ঘটনায় থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় (মামলা নং-১০) একটি মামলা দায়ের করেছেন। বুধবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন উপজেলা সদর বাজারের খান সুজের মালিক কুড়ালতলা গ্রামের সাখাওয়াত খানের ছেলে ইয়াহিয়া খান (২২), দূর্গাপুর গ্রামের সমীর বৈদ্যর ছেলে সঞ্জিত বৈদ্য (২৩), পিঁপড়াডাঙ্গা গ্রামের দিপক বসুর ছেলে দিপ্ত বসু (২০) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চরবানিয়ারী গ্রামের পীযূষ কান্তি রায়ের ছেলে প্রত্যয় রায় (২০)।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, বুধবার প্রথম প্রহরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান সংগীয় ফোর্স নিয়ে কুড়ালতলা গ্রামের সাখাওয়াত খানের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ৪ যুবককে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/১০(ক) ধারায় মামলা রজ্জু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা