আজ
|| ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৫
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রামের সর্দার পাড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে শূন্যরেখায় ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা এই চেষ্টা করে বলে জানা যায়।
পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। এরপরই বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে চলে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী ।
এর আগে, গত মাসের ২৮ তারিখ দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতের আধারে প্রায় ৫শ মিটার জায়গায় লোহার খুঁটি ও বেড়া নিমান করে ভারতীয় বিএসএফ।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.