আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
রূপসায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৫
রূপসায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানী ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গত ১৬ মার্চ বিকালে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম।বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, নায়েবে আমির ডাঃ রেজাউল কবির খান,সেক্রেটারি মাওঃ হাবিবুল্লাহ ভূইয়া ইমন, টিএসবি ইউনিয়ন আমির অধ্যাপক আসাদুজ্জামান,সাবেক আমির হাফেজ সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওঃ মো: গোলাম রসুল।পা়চানী ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মোহাম্মদ হিদায়েতুল্লাহর সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আফজাল হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বায়তুলমাল সম্পাদক আঃ মান্নান,ইউনিয়ন শ্রমিক বিভাগের সভাপতি আবুল বাশার,রোকনে জামায়াত মনিরুজ্জামান,শাফিয়ার রহমান,হাফেজ মাওঃ ইব্রাহিম খলিল,জামায়াত নেতা মনিরুজ্জামান,মিজানুর রহমান,আকরাম হোসেন, হাবিবুল্লাহ,আসলাম মোড়ল, আরিফ বিল্লাহ,তামিম বাদশা,রবিউল ইসলাম প্রমূখ।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.