• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ৮১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

মোছাঃ নিছপা আক্তার

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে।

সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে রোববার (১৬ মার্চ) বেলা পৌনে ১২টায় জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে সমাবেশ করা হয়।

পরে ‘হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিকেল কলেজ রক্ষা করুণ’ স্লোগান নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন মহাসড়কে মানববন্ধন করেন।

এ সময় কয়েকশ লোক সড়কের ওপরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।

সমাবেশে বক্তারা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে সিলেট বিভাগকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব মো. সামছুল হুদা, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ ওলি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরীসহ অন্যান্যরা এতে বক্তব্য দেন।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সহস্রাধিক লোক নিজেদের ব্যানার নিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা