• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

সাকিব মেগাস্টার, তার সঙ্গে তুলনার পর্যায়ে আমি নেই: হামজা চৌধুরী

ডেক্স নিউজ / ৬৯ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সাকিব আল হাসানকে দেশের মেগা স্টার মানলেন দেশের ফুটবলের নতুন ক্রেজ হামজা চৌধুরী। বললেন, আমার মনে হয় না সাকিবের সঙ্গে তুলনা করার পর্যায়ে আমি আছি, তিনি একজন মেগাস্টার। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৩ ঘণ্টার ম্যাচ শেষে প্রায় ১৪ ঘণ্টার বিমান জার্নি করে বাংলাদেশের মাটিতে পা রাখেন হামজা চৌধুরী। সিলেটে নেমে ভক্তদের আবদার পূরণের পর সড়ক পথে আরও ২ ঘণ্টার ভ্রমণ শেষে নিজ বাড়িতে পা রাখলেও একটুও যেন ক্লান্তি ভর করেনি ফুটবলের এই নতুন সুপার স্টারের। পাশে বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

কত নাম্বার জার্সিতেই খেলতে চান, এই প্রশ্নে হামজা চৌধুরী জানিয়েছেন, ১৭ কিংবা ১০ নয়, প্রিয় ৮ নম্বর জার্সিতেই খেলতে চান চিরচেনা ডিফেন্সিভ মিডফিল্ড ভূমিকায়।

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন কি না, এমন প্রশ্নে নিরাশ না করলেও জানালেন ধাপে ধাপে এগোনোর কথা। ফোকাস রাখতে চান এশিয়ান কাপ বাছাইপর্বে।

আগামী ২৫শে মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যস্ত শিডিউলে ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষ করেই দেশের বিমান ধরেন হামজা। সিলেটে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফে কর্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা