• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

প্রায় ৭০০ কোটি রুপি প্রয়োজন রাকেশ ও হৃতিকের!

Reporter Name / ২০১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

অর্থাভাবে রয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা রাকেশ রোশন ও তার ছেলে বলিউড অভিনেতা হৃতিক রোশন। টাকার অনিশ্চয়তায় আলোচিত নতুন সিনেমা ‘কৃশ ৪’ নিয়ে সংশয়ে রয়েছেন এ দুই সেলিব্রেটি।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, কৃশ সিনেমার চতুর্থ সিক্যুয়াল নির্মাণে বাজেট ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি রুপি। এত বিশাল অংকের অর্থ দেখে পিছু হটেছেন প্রযোজকরা।

জানা যায়, বাণিজ্যিক সাফল্য অনিশ্চিত হওয়ায় বিশাল অংকের অর্থ দিয়ে ‘কৃশ ৪’ নির্মাণে ব্যয় করতে গড়িমসি করছেন প্রয়োজকরা। তাছাড়া সিনেমার কাহিনি অনুযায়ী, যে রকম প্রযুক্তির সহযোগিতা প্রয়োজন তা বলিউডে নেই। এ কারণেও পিছু হটেছেন অনেকে।
প্রযোজকদের আশ্বস্ত করতে রাকেশ রোশন প্রথমেই জানিয়েছেন, এ সিনেমা নির্মাণের দায়িত্ব তিনি তরুণ প্রজন্মের কোনো নির্মাতার হাতে তুলে দেবেন। এ কারণে নির্মাতা হিসেবে ১০০ কোটি ক্লাবের পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর ভরসা রাখছিলেন অনেকে। তবে তিনিও ‘কৃশ ৪’ সিনেমা নির্মাণ করতে অসম্মতি জানিয়েছেন।
 
বলিউড ইন্ডাস্ট্রিতে ‘কৃশ ৩’র দীর্ঘ ১২ বছর পর ‘কৃশ ৪’ নির্মাণ দর্শকদের মনে প্রভাব বিস্তার করতে পারবে কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে এতোকিছুর পরও দমে যাননি নির্মাতা রাকেশ। তিনি জানান, পরিস্থিতি যতই জটিল হোক, ‘কৃশ ৪’ সিনেমা নির্মাণ হবেই।  


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা