• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

খুলনা বিএনপি’র ব্যানারে মৌসুমি চাঁদাবাজি বন্ধের আহবান মহানগর বিএনপির

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৬৮ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

একটি স্বার্থান্বেষী মহল ‘বিএনপি খুলনা’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদা তুলছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ওই নামে খুলনায় কোন রাজনৈতিক দল নেই। ‘বিএনপি খুলনা’ ব্যানারে যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রবিবার (১৬ মার্চ) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ, ‘বিএনপি খুলনা’ ব্যানারে চাঁদা সংগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেন মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা বিভিন্ন সময়ে, বিভিন্ন মৌসুমে মৌসুমী চাঁদাবাজি করছেন। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি কোনভাবেই বরদাশত করবে না। গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃৃত্ব সাধারণ কাউন্সিলরদের ভোটে নির্ধারণ হয়েছে। কেডিএ এভিনিউ এর তেতুলতলা নামক স্থানে যারা ‘খুলনা বিএনপি’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি করছেন অবিলম্বে তা বন্ধ করতঃ ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। একই সাথে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে স্থানীয় প্রশাসন ও বিএনপির মনিটরিং সেলকে অবহিত করার আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা