• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

আমির খান বললেন, আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী

Reporter Name / ১৬৯ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

গত ১৪ মার্চ ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে। যার সঙ্গে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে আমির খানের বিয়ের গুঞ্জন।

বিচ্ছেদের চার বছর কাটতে না কাটতেই আমিরের জীবনে আবারও নতুন প্রেম এসেছে। ৬০তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা।

নতুন প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। যাকে নিয়ে নেটপাড়ারও কৌতূহলের শেষ নেই। বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবি দেখেছেন তিনি। তবুও কিভাবে অভিনেতার প্রেমে পড়লেন?

জানা গেছে, এই জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ বছর আগে। তারপরে আর যোগাযোগ ছিল না। তবে দুই বছর আগে আবারও দেখা হয় দু’জনের।

আমির বলেছেন, “এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা।”

অভিনেতার ভাষায়, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।’

গৌরীর সঙ্গে বিয়ে নিয়ে আমিরের ভাষ্য, “আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভা পায় কী না। তবে গৌরীকে নিয়ে আমার বাচ্চারা খুশি। এবং আমি ভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদের সঙ্গে গৌরীর ভালো সম্পর্ক দাঁড়িয়েছে।”

ভারতীয় সিনেমার পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। তবে সেই সম্পর্কও অতীত।

আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।
২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান।

২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও তারা যে সত্যি ‘পরিবারের মত’, সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা