আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
সংস্কার বিষয়ে মতামত দিয়েছে ১১টি রাজনৈতিক দল
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৫
ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরও চারটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। তাদের নিয়ে রোববার (১৬ মার্চ) পর্যন্ত মোট ১১টি রাজনৈতিক দল নিজেদের মতামত দিয়েছে। এছাড়া ১৮টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন জানায়, রোববার পর্যন্ত মোট ১১টি রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে। এছাড়া ১৮টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেয়ার জন্য অনুরোধ করেছে। বাকি অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গ্রহণের লক্ষ্যে গত বৃহস্পতিবারের (১৩ মার্চ) মধ্যে মতামত পাঠানোর অনুরোধ জানিয়ে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কমিশনের কার্যক্রম শুরু হয়।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.