• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সাংবাদিক মিলটনের শাশুড়ীর ইন্তেকালে বিএনপি’র শোক

বাংলাভিশন ডেস্ক। কাজী আতিক / ৬৮ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক, খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য, সংবাদপত্র পরিষদ খুলনার সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটনের শাশুড়ি জবেদা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। গতকাল শনিবার জোহরবাদ নিরালা তাবলিগ মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা মিজানুর রহমান মিলটনের শাশুড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমুখ


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা