খুলনা-৫ ডুমুরিয়া-ফুলতলা আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদল সভাপতি ইবাদুল হক রুবায়েদ বলছেন, গত ৫ আগস্ট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি অন্য একটি দল পতিত সরকারের দোসরদের সাথে আঁতাত করে দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, আপনারা ভারতীয় গুপ্তচর হতে সাবধান থাকবেন।
শনিবার বিকেলে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়, ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমান। ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, বিএম হাবিবুর রহমান হবি, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, উপজেলা যুগ্ম-আহবায়ক আমিনুর রহমান মোড়ল, মিজানুর রহমান লিটন, যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, কৃষক দলের আহবায়ক মাষ্টার আইয়ূব আহমেদ, মোল্লা আবুল কাশেম, আসাদুজ্জামান মিন্টু, শেখ আব্দুল কাদের, শেখ আব্দুর রশিদ, শেখ হযরত আলী, আশরাফ হোসেন শেখ, শেখ ফরিদুল ইসলাম, মহসিন খান, মহিবুর হোসেন জোয়ার্দার, হাফিজুর রহমান, অনিক আহমেদ, শেখ জাকির হোসেন, শেখ সোহান আহমেদ, আতাউর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি কামরুল ইসলাম।