• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর জন্য মিত্রদের চাপ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেক্স / ৬২ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ইউরোপীয় মিত্রদের সাথে ভিডিও কলে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাক্ষাতের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার। শনিবার (১৫ মার্চ) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ভিডিও কলে যুক্তরাজ্য ও ইউক্রেন ছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এসময় রাশিয়ার সাথে শান্তিচুক্তিতে গেলে ইউক্রেনকে নিরাপত্তা প্রদানের ব্যাপারে দেশগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান জেলেনস্কি। এক্ষেত্রে ইচ্ছুক দেশগুলোর একটি জোট ইউক্রেনকে স্থল, সমুদ্র ও আকাশসীমায় নিরাপত্তা দিতে সাহায্য করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

অপরদিকে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে শুধু নিষেধাজ্ঞা বজায় রাখলেই চলবে না বরং তা ক্রমাগত শক্তিশালী করতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের অবশ্যই ইউরোপীয় জোটের ওপর কাজ চালিয়ে যেতে হবে, যা ইউরোপের ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর ভিত্তি তৈরি করবে। সেক্ষেত্রে জোটের সাথে মার্কিন বাহিনীর সমর্থন থাকলে শান্তি আরও নির্ভরযোগ্য ও স্থায়ী হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা