• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

খুলনাভিশন ডেক্স। কাজীআতিক / ২২৪ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টার ‍উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। এই পরিস্থিতিতে সোমবার (১৭ মার্চ) সারা দেশের মাঠ পর্যায়ের ১২৭ জন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সাভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

উপ-প্রেস সচিব বলেন, সারা দেশের মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। পুলিশ সুপার ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন। ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তারা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন।

আজাদ মজুমদার বলেন, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অপরাধ এবং ফ্যাক্ট নিয়ে কথা বলবেন আইজিপি। মাঠ পর্যায়ের ৬ জন শীর্ষ কর্মকর্তার ফোকাল পয়েন্টে সেখানে কথা বলবেন। তারা নিজদের সমস্যা, চ্যালেঞ্জ, ট্রাকিং বেইজড পুলিশিং, শিল্প পুলিশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এটি বিশেষ সভা। এর আগে কখনো এ ধরনের সভা হয়নি।

উপ প্রেস-সচিব বলেন, পুলিশ সপ্তাহ যেটি হয় সেখানে সরকার পুলিশ প্রধানকে উদ্দেশ্য করে কিছু দিক নির্দেশনা দেয়। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।

ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা