• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

অলিম্পিক স্বর্ণপদকে চোখ ভিরাট কোহলির!

ডেক্স নিউজ / ৮৭ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় বলেছিলেন ভিরাট কোহলি। তবে সেই অবসর ভেঙে এই ফরম্যাটে আবারও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে তাকে। এজন্য ভিরাট জুড়ে দিয়েছেন একটি শর্ত। কী সেই শর্ত? সেটি হলো অলিম্পিক ফাইনাল।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত যদি ফাইনালে উঠতে পারে, তাহলে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি। শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে হাজির হয়ে কোহলি বলেন, যদি ভারত ২০২৮ অলিম্পিকের ফাইনালে উঠতে পারে, তাহলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিকের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।

তিনি আরও বলেন, অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভালো ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভালো হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিকেও খেলতে পারব। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ সুযোগ।

প্রসঙ্গত, ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যোগ্যতা অর্জন কীভাবে হবে তা এখনও ঠিক হয়নি। সবশেষ ১৯০০ সালের অলিম্পিকে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচ জিতে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন ও রৌপ্যপদক পায় ফ্রান্স।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা