• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

খুলনা ভীষণ ডে / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার ( ১৩ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সাবেক এই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০১৫ হতে ২০২৪ সাল পর্যন্ত ৭টি ব্যাংক হিসাবে মোট ৫৩ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী শেখ রুপা চৌধুরী তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা