• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খুলনা ভীষণ ডেক্স / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

কাজী আতিক:খুলনায় এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাওন মণ্ডল তেরখাদা উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের পুত্র।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এক মুসলিম যুবতীর (২১) সঙ্গে গত ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শাওন মণ্ডলের। সেই সুবাদে শাওন তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলতো, একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের করণে একে অপরের সাথে দেখা করতে ১২ মার্চ সকালে বাসযোগে ভোলা থেকে খুলনায় আসে বাদী।
‘শাওন মণ্ডলের সাথে ফোনে যোগাযোগ করলে সে বাদীকে তেরখাদায় যেতে বলে। বাদী তেরখাদা বাজারে পৌঁছাইলে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে বাদীকে কুপ্রস্তাব দেয়। আসামি তার অবৈধ যৌন কামনা চরিতার্থ করতে বাদীকে জড়িয়ে ধরে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে।’
ওসি মেহেদী হাসান আরও জানান, ‘মুসলিম ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে খুলনা পৌঁছালে গভীর রাতে মামলা করেন। সঙ্গে সঙ্গে ধর্ষক শাওন মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আর কলেজ শিক্ষার্থী যুবতীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা