• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

খালিশপুরে অর্ধশত বাড়ির মালিক আ.লীগ নেতা আশরাফুল

খুলনাভিশন ডেক্স / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম। পতিত সরকারের আমলে একজন মন্ত্রীর আর্শিবাদে খালিশপুর আর দৌলতপুর অঞ্চলে তার প্রভাব-প্রতিপত্তি ছিলো অনেকের চেয়ে বেশি। খুলনাবাসীর কাছে তিনি ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার নামে-বেনামে মালিক বনেছেন অঢেল সম্পদের। মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে বাড়ি ও ভূমি দখল করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আশরাফুলের আশির্বাদে তার সহযোগী তকদীর হোসেন, স্ত্রী ফেীজিয়া আক্তার রুপা ও ছেলে একেএম আরাফ বিন আশরাফের রয়েছে সম্পদের পাহাড়। ২০১৯ সালের ২৪ অক্টোবর আশরাফুলের বিরুদ্ধে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা রেজাউল করিম রাজা। ওই সময়ে তিনি অভিযোগ করেন, আশরাফুল ৫০টি বাড়ি দখল করেছেন। নামে-বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তবে তখন সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ক্ষমতায় ছিলেন বলে আশরাফুলের বিরুদ্ধে কোনো সংস্থাই কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, খুলনা বিশেষায়িত হাসাপাতালের পার্শ্বে হাউজিং প্রকল্পের কয়েকটি প্লট আছে, দলীয় প্রভাব খাটিয়ে আবাসিক বা বাণিজ্যিক প্লটের মালিক হয়েছেন। মুজগুন্নি শিশু পার্কে ব্যবসা-বাণিজ্য ও দোকান আছে। ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে যে ভয়জার বোর্ডে, চিত্রালী বাজারে কয়েকটি দোকান, খালিশপুরের তকদীর বাবু নামক চিহ্নিত ভূমিদস্যু তার ব্যবসায়িক পার্টনার।
ভুক্তভোগীরা জানান, নির্দিষ্ট কোনো ব্যবসা-বাণিজ্য না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতা আশরাফের বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে কোটি কোটি টাকার এফডিআর এবং নগদ অর্থ আছে। খুলনায় আশরাফ সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে, আশরাফের মতো এত নগদ অর্থ স্থানীয় কারও কাছে নেই। তবে তা বাংলাদেশ ব্যাংকের তদন্তসাপেক্ষে বেরিয়ে আসতে পারে। দেশব্যাপী ডেভিল হান্ট গ্রেফতাওে অভিযান চললেও নিরীহ মানুষদের বের করে দিয়ে তাদের বাড়ি দখলে নেয়া আশরাফ ও তার সহযোগীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এলাকার সাধারণ মানুষ আশরাফ, তকদিও বাবুদের গ্রেফতারে প্রধান উপদেষ্টা ও আইন প্রয়োগকারী সংস্থা এবং দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে বাগেরহাটে ভূমিদস্যুর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন শেখ ফয়সাল উর রহমান পাপন নামে এক ভুক্তভোগী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ তকদীর হোসেন বাবুর নামে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী ফয়সাল উর রহমান পাপন অভিযোগ করে বলেন, আমি বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়ে অবস্থিত ডা. সৈয়দ সাখাওয়াত হোসেন ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতওয়াল্লী হিসেবে কাজ করছি। এমতাবস্থায় এস্টেটের দ্বিতীয় মোতওয়াল্লী মিজানুর রহমান দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যান। মারা যাওয়ার আগে গত ২০২৩ সালের ১৫ফেব্রুয়ারি তিনি আমাকে এস্টেটের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেন। কিন্তু আমি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর গত ২০২৪ সালের ৫ আগষ্ট থেকে কোনভাবেই এস্টেটের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। দুর্নীতির দায়ে অপসারিত অত্র এস্টেটের প্রয়াত অপর এক মোতওয়াল্লী খন্দকার আছাদুর রহমান এবং এস্টেটের অপর বৃত্তিভোগী ওয়ারিশ ভূমিদস্যু হিসেবে খ্যাত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর তকদীর হোসেন বাবু বাগেরহাটের সাবেক এমপি শেখ তন্ময় ও খুলনা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলামের প্রত্যক্ষ হস্তক্ষেপে আমাকে এস্টেটের কাজ করতে পদে পদে বাধা দেওয়ার পাশাপাশি ভয়ভিতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ তকদীর হোসেন বাবু অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমাকে এস্টেট পরিচালনায় নানাভাবে বাধা দিচ্ছে। এমনকি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠানোর পাশাপাশি আর্থিক ক্ষতি ও শারীরিকভাবে হয়রানি করছেন। এমতাবস্থায় তকদীর হোসেন বাবুর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি। (চলবে)


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা