আজ
|| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
হরিণটানা থানা পুলিশের অভিযানে নগরীতে চোরাই মালামালসহ ২ চোর আটকঃ কেএমপি
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৫
হরিণটানা থানা পুলিশের একটি টিম মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ তারিখ বিকালে জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে ১) আব্দুল হামিদ (৪৫), পিতা-আব্দুল মজিদ, সাং-ময়লাপোতা, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং-কৃষ্ণনগর, থানা-লবণচরা এবং ২) নাজমুল হাসান (২৪), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-সিদ্দিকিয়া মহল্লা শতরুপার মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা’দ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ব্যাটারী বিহীন রিক্সা এবং চোরাই রিক্সার ০৪ টি ব্যাটারী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-০৪, তারিখ-১১/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.