• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বিকেলে নিখোঁজ সন্ধ্যায় মিলল শিশুর লাশ, দাদি আটক

খুলনাভিশন ডেক্স / ৭৯ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় শাহাদাৎ মোল্যা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগম (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ মোল্যা উপজেলা নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্র‍থম স্ত্রী স্বামীর সংসার ছেড়ে চলে যায়। পরবর্তীতে শাহাদাৎসহ তার মা’কে বিয়ে করেন ইব্রাহিম। ইব্রাহিমের মা রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারিয়ে যাওয়া নিয়ে শাহাদাৎ ও তার মায়ের সাথে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়।

নিখোঁজের পর সকল জায়গা খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়। সন্ধ্যায় হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানায় শাহাদাৎ এর বাড়ির পাশের পুকুর পাড় থেকে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাৎ এর মাটিতে রাখা মরদেহ উদ্ধার করেন।

পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.আশিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের দাদিকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা