• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

বেনাপোল চোরাচালানীদের ধরতে গিয়ে এক বিজিবি সদস্য নিহত, আহত এক

বেনাপোল প্রতিনিধ / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় দূর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এসময় আরো এক বিজিবি সদস্য আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার সময় সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক (২৮) ও আহত হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্য।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রাত ৮টার দিকে একদল চোরাচালানী পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাওয়ার সময় বিজিবির নিয়মিত টহলদলের সদস্যরা মটরসাইকেল যোগে চোরাচালানীদের ধাওয়া করলে দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভাটের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক’কে মৃত ঘোষনা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক ভাবে পরিক্ষা করে বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক নামে এক জনকে মৃত করা হয়। এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা