• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

শহিদ মীর মুগ্ধ তোরণ: আত্মত্যাগের স্মারক খুলনা বিশ্ববিদ্যালয়ে

মিফতাহুল ইসলাম মাহিন, খুবি প্রতিনিধি / ২২৬ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ নামে নামকরণ করা হয়েছে। আজ (রবিবার) দুপুর ২টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন।

জুলাই ২৪ অভ্যুত্থানে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই তোরণের নামকরণ করা হয়েছে। তোরণ উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদা আখতার।

তিনি বলেন, “শহিদ মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তরুণরা প্রমাণ করেছেন যে দেশের প্রয়োজনে তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই বীর শহিদদের স্মৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার।”

সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সভায় বক্তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা