• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

পাইকগাছায় সাঈদ মোড়লের বিরুদ্ধে মানববন্ধন করল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ৪৭ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

পাইকগাছায় সাঈদ মোড়লের বিরুদ্ধে মানববন্ধন করল এলাকাবাসী

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- পাইকগাছায় ঈদগাহ নির্মাণে বাঁধা,এলাকাবাসীর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার গ্রেফতারকৃত নাজমুল গাজী, প্রভাষক শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি আওয়ামীলীগ নেতা সাঈদ মোড়লের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার বিকেলে ঈদগাহ নির্মাণ স্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শত শত নারী পুরুষ উপস্থিত হয়।উল্লেখ্য উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়ায় ঈদগাহ নির্মাণ কে কেন্দ্র করে স্থানীয় সাঈদ মোড়লের সাথে এলাকাবাসীর বিরোধ দেখা দেয়।দক্ষিণ সলুয়া বায়তুন নুর জামে মসজিদের আওতায় কিরাতুল কুরআন মাদরাসার অনুকূলে রামচন্দ্র নগর মৌজায় ৩৯৭ খতিয়ানের ১৯৪ দাগে ৪ শতক জমি ক্রয় করে সাথে ১৭ শতক সরকারি খাস সম্পত্তি নিয়ে উক্ত জমিতে ঈদগাহ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসী মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবেশী সাঈদ মোড়ল উক্ত কাজে বাঁধা হয়ে দাড়ায়। এলাকাবাসীর অভিযোগ সরকারি খাস জমিতে সাঈদ মোড়লের কোন বৈধ অধিকার নাই। তিনি ক্ষমতা বলে দীর্ঘদিন খাস জমি দখল করে রেখেছিল। এনিয়ে সাঈদ মোড়ল মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর নামে থানায় হয়রানি মূলক মিথ্যা মামলা করে। এ মামলায় পুলিশ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলাম কে আটক করলে ফুসে ওঠে এলাকাবাসী।ওসি সবজেল হোসেন সরেজমিন গিয়ে ঘটনার সুষ্ঠু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা