• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিং- বখাটের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিং- বখাটের ৬ মাসের কারাদণ্ড

মোছাঃনিছফা আক্তার (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব আলম এ দন্ডাদেশ দেন । দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে । তিনি পেশায় হোটেল বয় । পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের জনৈক হিন্দু সম্প্রদায়ের দশম এক শ্রেণীর ছাত্রী স্কুলে কোচিংয়ে যাওয়ার পথে স্থানীয় হান্নানের মুদি দোকান অতিক্রম করার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে মান্নানকে আটক করে পুলিশে খবর দেয় । খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন । এতে ইভটিজিংয়ের কথা স্বীকার করলে মান্নানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়াও অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটে এবং ভদ্রবেশী ইভটিজারদের উপদ্রব এখন বেড়ে গেছে। এসব বখাটে এবং ইভটিজাররা স্কুল ও কলেজের সামনে, পথে এবং আশপাশে দলবেঁধে দাঁড়িয়ে থাকে। এরা ছাত্রীদের উক্ত্যক্ত করে এবং প্রেম নিবেদন করে থাকে। এতে নম্রভদ্র মেয়েরা বিব্রতবোধ করে এবং অনেকসময় নিরাপত্তাহীনতাবোধ করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ নুর আলম জানান, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রশাসন সমসময় কঠোর অবস্থানে রয়েছে । স্কুল-কলেজ সহ যেসব পয়েন্টে ইভটিজিং এর আশংকা রয়েছে ওখানেই প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হয় এবং বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসা দরকার। এছাড়া কিশোর গ্যাং দের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা