• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাতক্ষীরায় খাদ্য সামগ্রী পেলো ১১৫ পরিবার

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সাতক্ষীরায় খাদ্য সামগ্রী পেলো ১১৫ পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি ::

সাতক্ষীরা সদরের আখড়াখোলায় সোয়াব সংস্থার পক্ষ থেকে হতদরিদ্র ১১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ)  বিকালে বল্লী ইউনিয়নের আখড়াখোলা জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও খাদ্য  বিতরণ করা হয়।

সোয়াব ও জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদের পরিচালক জামিলুজ্জামান জামিল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায় ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, বল্লী ইউনিয়নের সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি।

এ সময় বল্লী ইউনিয়নের ১১৫ জন অসহায় দরিদ্র এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৪ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল বিতরণ করা হয়।

সোয়াব সংস্থার পরিচালক জালিমুজ্জামান জানান, প্রতি রমজান মাসেই পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে যাচাই-বাছাই করে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোয়াব সব সময় ছিন্নমূল মানুষের পাশে থাকে। অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা খরচসহ নানাবিধ সহযোগীতার কার্যক্রম চলমান রয়েছে।

ইমরান হোসেন

০১৭৩০-৮২২৩৯৩


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা